Back to Library
Inspiring

বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও Bistirno Duparer Osonkho Manusher Hahakar Shuneo

Bhupen Hazarika

Bistirno Duparer Osonkho Manusher Hahakar Shuneo lyrics by Bhupen Hazarika (1952). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও
ও গঙ্গা তুমি বইছো কেন ?

নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
নিঃশব্দ অলসভাবে বইছো কেন ?

জ্ঞান-বিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের
নেতৃত্বহীনতায় নীরব কেন ?

সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে
সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক
সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত
তবে, শিথিল সমাজকে ভাঙো না কেন ?

স্রোতস্বতী কেন নাহি ও
তুমি নিশ্চয় জাহ্নবী নও
তা হলে প্রেরণা দাও না কেন ?

উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন ?

Read in Banglish
Bistirno duparer osonkho manusher hahakar shuneo O Ganga tumi boicho keno? Noitikotar skholon dekheo Manobotar poton dekheo Nishobdo oloshbhabe boicho keno? Gyan-bihin nirokshorer, khadyobihin nagoriker Netrittohinhotay nirob keno? Shohosro boroshar unmodonar montro diye lokkhojonere Sobol songrami aar ogrogami kore tolona keno? Byakti jodi byaktikendrik Somosti jodi byaktitworohit Tobe, shithil somajke bhango na keno? Srotoswoti keno nahi o Tumi nishchoi Jahnabi nao Ta hole prerona dao na keno? Unmotto dhorar Kurukshetrer shorshojjake alingon kora Lokkho koti Bharatbashike jagale na keno?

Related songs

More songs you may enjoy.

Awakening

Chhele Ghumalo Para Juralo

ছেলে ঘুমালো পাড়া জুড়ালো

Pratul Mukhopadhyay

"ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।।"

Revolutionary

Din Eseche Eibar

দিন এসেছে এইবার

Sadhan Sarkar

"দিন এসেছে এইবার কিষাণ তোমার ভয় কি আর শ্রমিক তোমার ভয় কি আর শক্ত হাতের বজ্র মুঠোয়"

Revolutionary

Comrade Ei Raat Andhiar

কমরেড এই রাত আঁধিয়ার

Sadhan Sarkar

"কমরেড এই রাত আঁধিয়ার অজগর নিঃশ্বাস চারিধার পিশাচের মোকাবেলা এই ক্ষণ কাঁধে নাও দূর্বার হাতিয়ার।।"

Inspirational

O Alor Pothojatri

ও আলোর পথযাত্রী

Salil Chowdhury

"ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী এখানে থেমোনা এ বালুচরে আশার তরণী তোমার যেন বেঁধোনা"

Inspirational

Ar Dur Nei Diganter Beshi Dur Nei

আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই

Salil Chowdhury

"আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই সব ক্লান্তির অন্ত এবার এই রাত্রির সীমান্তের যারা যাত্রী, সংক্রান্তির লগ্ন এবার।।"

Revolutionary

Are O Sarboharar Dol

আরে ও সর্বহারার দল

Shah Abdul Karim

"আরে ও সর্বহারার দল ভয় কিরে আর বন্দুক কামান একযোগে সব চল রে সর্বহারার দল ॥"

Discussion

Public comments for Bistirno Duparer Osonkho Manusher Hahakar Shuneo are available on the discussion page.

View discussion