বন্ধু, যদি যাও রে ছাড়ি’–
গলে দিমু কাটালি ছুরি।
ওয়রে তোমার লাগি–
ত্যজিতাম পরান রে।।
আর চুয়াচন্দন থইছি আমি
কটরায়—কটরায় ভরি
ওরে, দেখলে চন্দন উঠে কান্দন–
কার অঙ্গে ছিটাই রে।।
আর কেওয়া পুষ্প, ফুল মালতী–
আমি বিনা সুতায় মালা গাঁথি।
ওয়রে দেখলে মালা উঠে জ্বালা
কার গলে পরাই রে।।
আর অভাবে রাধারমণ বলে,
প্ৰেমানলে অঙ্গ জ্বলে
ও তার নয়ন জলে বক্ষ যায়—ভাসিয়া রে।।
Discussion
Public comments for Bondhu Jodi Jao Re Chari are available on the discussion page.
View discussion