Back to Library
Philosophical

উল্টা দেশের উল্টা মাইনি কইতে কথা লাগে ভয় Ulta Desher Ulta Maini

Rashid Uddin

Ulta Desher Ulta Maini lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

উল্টা দেশের উল্টা মাইনি কইতে কথা লাগে ভয় ।
মরা গাঙ্গে জেতা কুম্ভীর আরে আরে চাইয়া রয় ॥

সেই গাঙ্গেতে নামলে পরে অমনি ধরে আহার করে
খাইলে তারে কয়দিন পরে একটা মানুষ জন্ম লয় ॥

সেই দেশেতে উল্টা কারবার দিনে আঁধার রাত্রে বাজার
এক দোকানদার এক খরিদ্দার, কিনতে গেলে বেচতে হয় ॥

খুড়া যখন দাদীর পেটে পিতা তখন তোমার হাটে
এই হল তোর বয়স মোটে ছিল রে বৎসর পাঁচ ছয় ॥

ভেবে রশিদ উদ্দিন বলে সেই দেশে কেউ নাহি গেলে
পিতার সঙ্গে গিয়া ছেলে মারে বিয়ার কথা কয় ॥

Read in Banglish
Ulta desher ulta maini koite kotha lage bhoy. Mora gange jeta kumbhir are are chaiya roy. Sei gangete namle pore omni dhore ahar kore Khaile tare koydin pore ekta manush jonmo loy. Sei deshete ulta karbar dine adhar ratre bajar Ek dokandar ek khoriddar, kinte gele bechte hoy. Khura jokhon dadir pete pita tokhon tomar hate Ei holo tor boyos mote chhilo re botshor panch choy. Bhebe Rashid Uddin bole sei deshe keu nahi gele Pitar songe giya chhele mare biyar kotha koy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Mystical

Chol Jai Shikare Manush

চল যাই শিকারে মানুষ চল যাই শিকারে

Rashid Uddin

"চল যাই শিকারে মানুষ চল যাই শিকারে বাঘের ডাকে অন্তর কাঁপে ঐ না মধুপুরের গড়ে ॥"

Philosophical

Jibonprodip Kore Nimijhimi

জীবনপ্রদীপ করে নিমিঝিমি

Rashid Uddin

"জীবনপ্রদীপ করে নিমিঝিমি তেল সলিতা সবই ফুরাইল রে ॥ জীবন ভরা এই প্রদীপে ঢালছি কত তৈল মাজিয়া ঘসিয়া কত সাফ কইরাছি মৈল ।"

Mystical

Kothay Je Jon, Jane Ba Kon Jon

কোথায় যে জন, জানে বা কোন জন

Rashid Uddin

"কোথায় যে জন, জানে বা কোন জন যে জন সৃজন, পালন, লয় করে ॥ আকাশে, পাতালে, গহীন কাননে ভূতর সলিলে, কি প্রান্তরে গগনে"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Discussion

Public comments for Ulta Desher Ulta Maini are available on the discussion page.

View discussion