Back to Library
Melancholic

বন্ধুর লাগিয়া শেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা Bondhur Lagiya Shej Bichhainu

Baru Chandidas

Bondhur Lagiya Shej Bichhainu lyrics by Baru Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
বড়ু চণ্ডীদাস
Lyrics

বন্ধুর লাগিয়া, শেজ বিছাইনু,
গাঁথিনু ফুলের মালা।
তাম্বুল সাজনু, দীপ উজারিনু,
মন্দির হইল আলা।।

সই! পাছে এ সব হবে আন।
সে হেন নাগর, গুণের সাগর,
কাহে না মিলল কান?

শাশুড়ী ননদে, বঞ্চনা করিয়া,
আইনু গহন বনে।
বড় সাধ মনে, এ রূপ যৌবনে,
মিলিব বন্ধুর সনে।।

পথ পানে চাহি, কত না রহিব,
কত প্রবোধিব মনে?
রস শিরোমণি, আসিবে এখনি,
বড়ু চণ্ডীদাস ভণে।।

Read in Banglish
Bondhur lagiya, shej bichhainu, ganthinu phuler mala. Tambul sajnu, dip ujarinu, mondir hoilo ala. Shoi! pache e shob hobe aan. She heno nagor, guner sagor, kahe na milol Kan? Shashuri nonode, bonchona koriya, ainu gohon bone. Boro sadh mone, e rup joubone, milibo bondhur shone. Poth pane chahi, koto na rohibo, koto probodhibo mone? Rosh shiromoni, ashibe ekhoni, Baru Chandidas bhone.

Related songs

More songs you may enjoy.

Devotional

Rai'r Dosha Sokhir Mukhe Shuniya Nagar Moner Dukhe

রাইর দশা সখীর মুখে শুনিয়া নাগর মনের দুখে

Baru Chandidas

"রাই’র দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুধী।।"

Melancholic

Janam Gonganu Dukhe

জনম গোঙানু দুখে

Baru Chandidas

"জনম গোঙানু দুখে, কত বা সহিব বুকে, কানু কানু করি কত নিশি পোহাইব। অন্তরে রহিল ব্যথা, কুলশীল গেল কোথা, কানু লাগি গরল ভখিব।।"

Melancholic

Tumi To Nagor Roser Sagor

তুমি ত নাগর রসের সাগর

Baru Chandidas

"তুমি ত নাগর, রসের সাগর, যেমত ভ্রমর রীত। আমি ত দুঃখিনী, কুল কলঙ্কিনী, হইনু করিয়া প্রীত।।"

Melancholic

Keno Ba Kanur Sone Piriti Korinu

কেন বা কানুর সনে পিরীতি করিনু

Baru Chandidas

"কেন বা কানুর সনে পিরীতি করিনু। না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু।। আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ। বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ।।"

Melancholic

Keno Ba Piriti Koinu Kala Kanur Sone

কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে

Baru Chandidas

"কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে। ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে।। কত ঘর বাহির হইব দিবা রাতি। বিষম হইল কালা কানুর পিরীতি।।"

Devotional

Ekdin Boro Nagoro Shekhor

একদিন বর নাগর শেখর কদম্ব তরুর তলে

Baru Chandidas

"একদিন বর, নাগর শেখর, কদম্ব তরুর তলে। বৃষভানু সূতে, সখীগণ সাথে, যাইতে যমুনাজলে।।"

Discussion

Public comments for Bondhur Lagiya Shej Bichhainu are available on the discussion page.

View discussion