রাই’র দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে।।
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুধী।।
অব যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি।।
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠাওল করিয়া সার।।
“এখনি আসিছি মথুরা হৈতে।
অথে আন ভাব না ভাব চিতে।।
অধিক উল্লাসে সখিনী ধায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়।।
Discussion
Public comments for Rai'r Dosha Sokhir Mukhe Shuniya Nagar Moner Dukhe are available on the discussion page.
View discussion