কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে।
ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে।।
কত ঘর বাহির হইব দিবা রাতি।
বিষম হইল কালা কানুর পিরীতি।।
না রুচে ভোজন পান কি মোর শয়নে।
বিষ মিশাইল মোর এ ঘর করণে।।
ঘরে গুরু দুরজন ননদিনী আগি।
দু আঁখি মুদিলে বলে কাঁদে শ্যাম লাগি।।
আকাশ যুড়িয়া ফাঁদ যাইতে পথ নাই।
কহে বড়ু চণ্ডীদাস মিলিবে হেথাই।।
Discussion
Public comments for Keno Ba Piriti Koinu Kala Kanur Sone are available on the discussion page.
View discussion