বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে,
মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে॥
তোমারে হৃদয়ে ক’রে আছি নিশিদিন ধ’রে,
চেয়ে থাকি আঁখি ভ’রে মুখের পানে॥
বড়ো সুখে, বড়ো দুখে, বড়ো অনুরাগে রয়েছি জাগি।
এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার,
ভেসে গেছে মন প্রাণ মরণ টানে॥
Discussion
Public comments for Boro Bedonar Moto Bejecho Tumi are available on the discussion page.
View discussion