Back to Library
Melancholic

বসে আছি ইস্টিশানে Boshe Achhi Istishane

Anjan Dutt

Boshe Achhi Istishane lyrics by Anjan Dutt (1994). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

1994

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেন্সের শিশিটা হাতে,
বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌড়োচ্ছে
বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে,
ফিরতে হলে আড়াইশো টাকা, দিতে হবে মাসের শেষে।
অঙ্কতে আশি পেয়েছিলাম একবার, মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার,
বাবা কিছুই ভাবতে পারেনি, বাবা ছিল না যে আমার।
কালো ঘর বাড়ী শন্ শন্ যায় সরে, ট্রেনের দোলাতে রোজ দুপুরে,
মায়ের কোলের সেই দোলাটা, যায় মনে পড়ে যায় আমার।
কু ঝিক্ ঝিক্ করে যথন রাত আসে, চাঁদটা মনে হয় এলুমিনিয়ামের,
কারখানার ঐ কালো ধোঁয়াটা, কেন যে আমায় কাঁদায়।
“দাদা, একটা মিনি হবে কি ? একটাও লেবু হয়নি বিক্কিরি,
গত কালের পনেরো টাকা থেকে চেকার কে দিতে হবে দশ।”

একবার ভেবেছিলাম এই গলাটা, যায় যদি যাক ট্রেনের তলাতে,
কিন্তু ঐ এলুমিনিয়ামের চাঁদ, দেয় নি পালাতে আমায়।
একটু আগে গড়িয়ার শিবু, দম দিতে বলল বম্ শংকরে,
মাথাটা তাই কেমন ঝিম ঝিম করছে, গলাটা শুকিয়ে কাঠ।
“দাদা, একটা মিনি হবে কি ? একটাও লেবু হয়নি বিক্কিরি,
গত কালের পনেরো টাকা থেকে চেকার কে দিতে হবে দশ।”

বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেন্সের শিশিটা হাতে,
বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌড়োচ্ছে
বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে,
ফিরতে হলে আড়াইশো টাকা, দিতে হবে মাসের শেষে।
অঙ্কতে আশি পেয়েছিলাম একবার, মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার,
বাবা কিছুই ভাবতে পারেনি, বাবা ছিল না যে আমার।
বসে আছি ইস্টিশানেতে, বসে আছি ইস্টিশানেতে
বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে,বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে
বসে আছি ইস্টিশানেতে,বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে।

Read in Banglish
Boshe achhi istishanete, lebu lojenser shishita hate, Boka kokiltar gola shukiye kath, gari aaj late-e dourochhe Bari chherechhi December mase, palate hoyni dada tariyechhe, Phirte hole araisho taka, dite hobe masher sheshe. Ankote ashi peyechilam ekbar, ma bhebhechilo hobo engineer, Baba kichui bhabte pareni, baba chhilo na je amar. Kalo ghor bari shon shon jay shore, trener dolate roj dupure, Maer koler shei dolata, jay mone pore jay amar. Ku jhik jhik kore jothon raat ashe, chandta mone hoy aluminiumer, Karkhanar oi kalo dhowata, keno je amay kanday. “Dada, ekta mini hobe ki? Ektao lebu hoyni bikkiri, Goto kaler ponero taka theke checker ke dite hobe dosh.” Ekbar bhebhechilam ei golata, jay jodi jak trener tolate, Kintu oi aluminiumer chand, dey ni palate amay. Ektu age Goriyar Shibu, dom dite bollo Bom Shonkore, Mathata tai kemon jhim jhim korche, gola shukiye kath. “Dada, ekta mini hobe ki? Ektao lebu hoyni bikkiri, Goto kaler ponero taka theke checker ke dite hobe dosh.” Boshe achhi istishanete, lebu lojenser shishita hate, Boka kokiltar gola shukiye kath, gari aaj late-e dourochhe Bari chherechhi December mase, palate hoyni dada tariyechhe, Phirte hole araisho taka, dite hobe masher sheshe. Ankote ashi peyechilam ekbar, ma bhebhechilo hobo engineer, Baba kichui bhabte pareni, baba chhilo na je amar. Boshe achhi istishanete, boshe achhi istishanete Bari chherechhi December mase, bari chherechhi December mase Boshe achhi istishanete, bari chherechhi December mase.

Related songs

More songs you may enjoy.

Appreciative

Mon Amar

মন আমার

Anjan Dutt

"তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে শোনায় তোমার কথা আমায় প্রায়ই তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে শুনলাম তোমাকে তাই"

Narrative

Haripado

হরিপদ

Anjan Dutt

"হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক আকাশ থেকে নেমে এলো একরাত্রে বড় বড় বড় বড় গোল গোল চোখ হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক"

Observational

Mrs. Mukherjee

মিসেস মুখার্জী

Anjan Dutt

"সাবধান মিসেস মুখার্জী একটু ভেবে দেখবেন মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেন পেন আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়"

Philosophical

Bohudin Age Naki Chilo Bhagoban

বহুদিন আগে নাকি ছিল ভগবান

Anjan Dutt

"বহুদিন আগে নাকি ছিল ভগবান ধনুকেতে টান দিয়ে ছুঁড়ে দিত বান কথা নাকি শুনে তার সব হনুমান যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ"

Melancholic

Ami Brishti Dekhechi

আমি বৃষ্টি দেখেছি

Anjan Dutt

"আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Discussion

Public comments for Boshe Achhi Istishane are available on the discussion page.

View discussion