Back to Library
Appreciative

মন আমার Mon Amar

Anjan Dutt

Mon Amar lyrics by Anjan Dutt (1994). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

1994

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে
শুনলাম তোমাকে তাই
অনেক কথা কতো কথা কথোকতার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার

মিথ্যে কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে
অর্থ নিয়ে এলো তোমার গান
গানের ভাষা নতুন আশায় উঠলো নেচে তোমার কথায়
উঠলো নেচে অনেকের প্রাণ
সত্যি কথা সহজ করে বলার সাহস পেলাম ফিরে
কোথায় যেনো ভেতরে আমার
কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আবার
ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার

গানের কোনো প্রস্তুতি নেই, নেই যে শেকড়-বাকড়
মালকোশ কি পিলু ভৈরবী
গলায় আমার নেই যে কোনো রেওয়াজ করার স্বভাব
এই অভাব আমার থাকবে চিরদিন (২)

আমার শুধু ছিলো আছে কাঠখোট্টা বাস্তবটা (২)
দিবারাত্রি আপোষ আর আপোষ
রবীন্দ্র কি গণসংগীত কোনোটাই ঠিক দিচ্ছিলো না
বুকের ভেতর রেগে উঠার রোষ
গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলো নাকো
গানটা ছিলো শুধুই শোনার
অভ্যেসটা ছিলো কথার তালে কথার জবাব দেওয়া
কথা কেড়ে নেবার স্বভাব
তোমার কথার সূত্র ধরে পথ হারিয়ে নতুন করে
ইচ্ছে হলো কথাটা বলার
কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার

তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে
শুনলাম “তোমাকে চাই”
অনেক কথা কতো কথা কথোকতার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার… মন আমার… মন আমার

Read in Banglish
Tomar kotha shunte bhalo lage bondhura bole shonay tomar kotha amay prayi tai shunlam tomar kotha gaan shonar chhole shunlam tomake tai onyek kotha koto kotha kothokotar sure bhore gelo bhetorta amar icche holo bolte kotha surer tale tale amar icche holo bajate guitar mon amar… mon amar… mon amar mitthye kothay hariye jaoa byartho e bajare ortho niye elo tomar gaan ganer bhasha notun ashay uthlo neche tomar kothay uthlo neche onyeker pran sotti kotha shohoj kore bolar shahosh pelam phire kothay jeno bhetore amar kothar nesha chhoriye debar iccheta je holo abar icche holo bajate guitar mon amar… mon amar… mon amar ganer kono prostuti nei, nei je shekor-bakor malkosh ki pilu bhoirobi golay amar nei je kono rewaj korar swobhab ei obhab amar thakbe chirodin (2) amar shudhu chhilo ache kathkhotta bastobta (2) dibaratri aposh aar aposh rabindra ki gonosongit konotai thik dicchilo na buker bhetor rege uthar rosh ganta amar gaibar ei iccheta je chhilo nako ganta chhilo shudhui shonar obhyesta chhilo kothar tale kothar jobab deoa kotha kere nebar swobhab tomar kothar sutro dhore poth hariye notun kore icche holo kothata bolar kothay kotha bare, tai bolchi chhotto kore amar icche holo bajate guitar mon amar… mon amar… mon amar tomar kotha shunte bhalo lage bondhura bole shonay tomar kotha amay prayi tai shunlam tomar kotha gaan shonar chhole shunlam “tomake chai” onyek kotha koto kotha kothokotar sure bhore gelo bhetorta amar icche holo bolte kotha surer tale tale amar icche holo bajate guitar mon amar… mon amar… mon amar

Related songs

More songs you may enjoy.

Melancholic

Boshe Achhi Istishane

বসে আছি ইস্টিশানে

Anjan Dutt

"বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেন্সের শিশিটা হাতে, বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌড়োচ্ছে বাড়ী ছেড়েছি ডিসেম্বর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে"

Observational

Mrs. Mukherjee

মিসেস মুখার্জী

Anjan Dutt

"সাবধান মিসেস মুখার্জী একটু ভেবে দেখবেন মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেন পেন আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়"

Philosophical

Bohudin Age Naki Chilo Bhagoban

বহুদিন আগে নাকি ছিল ভগবান

Anjan Dutt

"বহুদিন আগে নাকি ছিল ভগবান ধনুকেতে টান দিয়ে ছুঁড়ে দিত বান কথা নাকি শুনে তার সব হনুমান যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ"

Melancholic

Ami Brishti Dekhechi

আমি বৃষ্টি দেখেছি

Anjan Dutt

"আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Discussion

Public comments for Mon Amar are available on the discussion page.

View discussion