বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না,
কেউ দেখে না, কেউ দেখে না বাহিরেতে আসে না গো।
তুষের অনলের মত আমার অঙ্গ জ্বলি যায়,
জল দিলে নিবে না অগ্নি কি দিয়া নিবাই।
নিবে না নিবে না অগ্নি সহে না অন্তরে,
সেই অগ্নি নিবিতে পারে শ্যামের দরশনে।
ভাবিয়া রাধারমণ বলে অন্তরে বেদন,
না হইল মোর কপালে শ্যাম সঙ্গে মিলন।
Discussion
Public comments for Buke Roilo Go Piriter Shel Keu Dekhe Na are available on the discussion page.
View discussion