নিদিয়া নিষ্ঠুর রে বন্ধু নাই সে দয়া তোর রে–
শ্যাম, প্রেম-জ্বালা কেনে দাও বারে বার।
ওরে, ধৈৰ্য্যধারা নাই মানে অন্তরে আমার রে।।
আর পূর্বে আইসবে বলেছিলে,
এখন কারা ভাবে তোর মন মজাইলে।
ওয়রে তোমারি কারণে অন্তর
জ্বালিয়া ছার—খার রে।।
আর আগে বন্ধে আশা দিয়া
কত রঙে ঢঙে তার মন মজাইয়া
ও তোর রঙ -যৌবন আর কতই দিন
করিবায় বেহার রে।।
আর ভাইবে রাধারমণ বলে–
মনের মানুষ পাই না এ সংসারে।
ওয়রে, মনের মতন রসিক পাইলে
হাইতাম সঙ্গী তার রে।।
Discussion
Public comments for Nidiya Nishthur Re Bondhu Nai Se Doya Tor Re are available on the discussion page.
View discussion