Back to Library
Rebellious

ক্যালসিয়াম Calcium

Anjan Dutt

Calcium lyrics by Anjan Dutt (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

1995

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম
টিউটর বলছে অংকটা কমজোরি
ছোটকা বলছে ধুচ্ছাই নেই তোর দম
ঠাম্মা বলছে আচার গেছে চুরি
পিসি বলছে বখে গ্যাছে হিন্দি ছবি দেখে
দিদি বলছে ভীষণ আন্সমার্ট
দadu বলছে সময়টাই গোলমেলে করবে কি
জ্যাঠা বলছে প্যাঁদিয়ে উলকাঠ
ছাঁদের পাচিল বলছে আয়
ছুটে আয় খালি পায়
আকাশ বলছে গলা খুলে গা
দুপুর বলছে কান্না পেলে
ছাঁদে উঠে গিয়ে
সবাই যা বলছে ভুলে যা

জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম ব্যাম (২)

মা বলছে, মা বলছে দুধটা একদম মুখেই তুলছেনা
হরলিক্স বলছে এমনি এমনি খাও
অ্যান্টি বলছে আগে এতো কেয়ারলেস ছিল না
বাবা বলছে জাহান্নামে যাও।
পাশের বাড়ির বৌদি বলছে আঁকার স্কুলে দিন না
মামা বলছে স্পোকেন ইংলিশ উইক
দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি
জ্যাঠা বলছে প্যাঁদালেই সব ঠিক
ছাঁদের পাচিল বলছে আয়
ছুটে আয় খালি পায়
আকাশ বলছে গলা খুলে গা
দুপুর বলছে কান্না পেলে
ছাঁদে উঠে গিয়ে
সবাই যা বলছে ভুলে যা

জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম ব্যাম (২)

সুমন বলছে পারো যদি অন্য ছবি এঁকো
টিনটিন বলছে চল এন্টার্কটিকা
টিভি বলছে বলো আই অ্যাম অ্যা কমপ্লেন বয়
অঞ্জন বলছে টিভি দেখো না
তোপসেটাই বা কেন লেখা বন্ধ করে দিলো
ফেলুদা কিছুই বলছে না
দাদু বলছে সময়টা গোলমেলে করবে কি?
জ্যাঠা বলছে প্যাঁদালেই সোজা
ছাঁদের পাচিল বলছে আয়
ছুটে আয় খালি পায়
আকাশ বলছে গলা খুলে গা
দুপুর বলছে কান্না পেলে
ছাঁদে উঠে গিয়ে
সবাই যা বলছে ভুলে যা

জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম ব্যাম (২)

Read in Banglish
Doctor bolche calcium-ta kom Tutor bolche ongkota komjori Chotka bolche dhucchai nei tor dom Thamma bolche achar geche churi Pishi bolche bokhe gyache Hindi chhobi dekhe Didi bolche bhishon unsmart Dadu bolche somoytai golmele korbe ki Jyatha bolche pyandiye ulkath Chhader pachil bolche ay Chhute ay khali pay Akash bolche gola khule ga Dupur bolche kanna pele Chhade uthe giye Sobai ja bolche bhule ja Jigor byam jigor byam jigor byam byam byam byam (2) Ma bolche, ma bolche dudhta ekdom mukhei tulchena Horlicks bolche emni emni khao Aunty bolche age eto careless chhilo na Baba bolche jahanname jao Pasher barir boudi bolche akar school-e din na Mama bolche spoken English weak Dadu bolche somoytai golmele korbe ki Jyatha bolche pyandalei sob thik Chhader pachil bolche ay Chhute ay khali pay Akash bolche gola khule ga Dupur bolche kanna pele Chhade uthe giye Sobai ja bolche bhule ja Jigor byam jigor byam jigor byam byam byam byam (2) Suman bolche paro jodi onno chhobi enko Tintin bolche chol Antarctica TV bolche bolo I am a Complan boy Anjan bolche TV dekho na Topsetai ba keno lekha bondho kore dilo Feluda kichui bolche na Dadu bolche somoyta golmele korbe ki? Jyatha bolche pyandalei soja Chhader pachil bolche ay Chhute ay khali pay Akash bolche gola khule ga Dupur bolche kanna pele Chhade uthe giye Sobai ja bolche bhule ja Jigor byam jigor byam jigor byam byam byam byam (2)
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Purono Guitar

পুরোনো গীটার

Anjan Dutt

"এই পুরোনো গীটার দিয়েছে কতকিছু দিয়েছে ছোটখাট সুখ, মান অভিমান, দুঃখের গান দিয়েছে রোজরোজ কত কত হাজার হাজার ভয়"

Rebellious

Roma

রমা

Anjan Dutt

"মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি তবু আমার নেই কোন উপায় যেতেই আমায় হবে সে যে ট্যাক্সি নিয়ে বসে আছে বাসষ্টপেতে আমার অপেক্ষায়"

Melancholic

Samson

স্যামসন

Anjan Dutt

"জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা ভেজা ভেজা মন লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন"

Philosophical

Jachhe Chole

যাচ্ছে চলে

Anjan Dutt

"যাচ্ছে চলে ট্রাম বাস ঠেলা টেম্পো যাচ্ছে চলে শীত গ্রীষ্ম বসন্ত যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে এতসব যাচ্ছে কোথায়"

Nostalgic

Shunte Ki Chao

শুনতে কি চাও

Anjan Dutt

"শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বে-সুরো সুর ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনাওয়ালাটা কে তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে"

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Discussion

Public comments for Calcium are available on the discussion page.

View discussion