Back to Library
Observational

রাজু রানী র‍্যাম্বো Raju Rani Rambo

Anjan Dutt

Raju Rani Rambo lyrics by Anjan Dutt (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

1995

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

তিন রাস্তার মোড়ে তিন বন্ধু
ছোটখাট তিনটে জীবন
রাজু রানী র‍্যাম্বো
আজকে ফুলওলা
কাল ভিখারি
পরশু পাউরুটি চোর
রাজু রানী র‍্যাম্বো
দেখা হয় আমাদের
তিন রাস্তার মোড়ে প্রায়ই
ট্যাক্সি খোজার ফাঁকে হামেশাই
অগুনিতি মানুষের ভিড়ে আমি
ঠিক খুঁজে পাই
হার না মানা প্রেমিকের
তিনজোড়া চোখ

হঠাৎ পেছন থেকে
চমকে দিয়ে ডাকে
নাকের সিকনি আর
হাসি নিয়ে চকচকে
রাজু রানী র‍্যাম্বো (২)

শীতের সকাল আসে
লাল ফুল নিয়ে হাসে
ট্যাক্সির জানালায়
রাজু রানী র‍্যাম্বো
হিন্দি ছবির নাচ
হুবুহু ফুটপাতে
গ্রীষ্মের দুপুরবেলায়
রাজু রানী র‍্যাম্বো
হয়তোবা ফুটপকেটে
আধুলির বিনিময়
একরাশ সুখে টান দিয়ে
প্রাণ খুলে গান গায়
চলন্ত মারুতি থেকে
ছুড়ে দেয়া করুণায়
কেনা যায় ফ্রুটকেক
কেনা যায় মেটিনি শো

হঠাৎ পেছন থেকে
চমকে দিয়ে ডাকে
নাকের সিকনি আর
হাসি নিয়ে চকচকে
রাজু রানী র‍্যাম্বো (২)

আমার এই শহরের
প্রাণভোমরা আছে
সাগরের তলায় নয়
আছে রাজু রানী র‍্যাম্বো
শ্বাসরুদ্ধকর তবু
মরছে না কিছুতেই
কলকাতাটা
রাজু রানী র‍্যাম্বো
বৃষ্টিভেজা ঐ বাসের হাতলটা
এক ফালি ফুটবোন
আঁকড়ে ঝুলে থাকা
নিদারুণভাবে এই ভীষণ
করে বাঁচা
পাই আমি কোথা থেকে
কোথা থেকে সাহস

হঠাৎ পেছন থেকে
চমকে দিয়ে ডাকে
নাকের সিকনি আর
হাসি নিয়ে চকচকে
রাজু রানী র‍্যাম্বো (২)

Read in Banglish
Tin rastar more tin bondhu Chotokhat tinte jibon Raju Rani Rambo Ajke phulola Kal bhikhari Porshu pauruti chor Raju Rani Rambo Dekha hoy amader Tin rastar more praiyi Taxi khojar phake hameshai Ogoniti manusher bhire ami Thik khunje pai Har na mana premiker Tin-jora chokh Hothat pechon theke Chomke diye dake Naker sikni ar Hashi niye chokchoke Raju Rani Rambo (2) Sheeter sokal ase Lal phul niye hashe Taxir janalay Raju Rani Rambo Hindi chobir nach Hubuhu phutpate Grishmer dupurbelay Raju Rani Rambo Hoyto-ba phutpokete Adhulir binimoy Ekrash sukhe tan diye Pran khule gaan gay Cholonto maruti theke Chure deya korunay Kena jay fruitcake Kena jay matinee show Hothat pechon theke Chomke diye dake Naker sikni ar Hashi niye chokchoke Raju Rani Rambo (2) Amar ei shohorer Pranbhomra ache Sagorer tolay noy Ache Raju Rani Rambo Shash-ruddhokor tobu Morche na kichutei Kolkata-ta Raju Rani Rambo Brishti-bheja oi basher hatolta Ek phali phutbon Ankre jhule thaka Nidarun-bhabe ei bhishon Kore bacha Pai ami kotha theke Kotha theke sahos Hothat pechon theke Chomke diye dake Naker sikni ar Hashi niye chokchoke Raju Rani Rambo (2)

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Masher Prothom Din

মাসের প্রথম দিন

Anjan Dutt

"মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে, তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে, চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।"

Nostalgic

Das Cabin

দাস-কেবিন

Anjan Dutt

"সোমবারে আসে স্বর্ণালী আর সুমন্ত মঙ্গলে মিতা আর মন্টু বুধবারে আসে বৈশাখী আর বিপ্লব বৃহস্পতিবারে শেলী আর সন্তু"

Nostalgic

Mary Anne

ম্যারী এ্যান

Anjan Dutt

"কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি"

Melancholic

Samson

স্যামসন

Anjan Dutt

"জ্বলছে নিভছে নিয়নের বিজ্ঞাপন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তা ভেজা ভেজা মন লাস্ট ট্রাম ধরে ঘরে ফিরবে আবার স্যামসন"

Melancholic

Duto Manush

দু’টো মানুষ

Anjan Dutt

"দু’টো মানুষ একসাথে কত পথ চলা হাতে হাত রেখে কথা বলা কেন সব করে অবহেলা"

Nostalgic

Tumi Ashbe Bole Tai

তুমি আসবে বলে তাই

Anjan Dutt

"তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায়"

Discussion

Public comments for Raju Rani Rambo are available on the discussion page.

View discussion