চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি Chahiya Dekho Roser Srote Ronger Khelakhani

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি॥

রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে,
আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে—
বাজিল যাহা প্রাণের বীণা-তারে
সে তো কেবলই গান কেবলই বাণী॥

পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ—
দেবসভায় যে সুধা করে পান।
নদীর স্রোতে, ফুলের বনে বনে,
মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
সে সুধাটুকু পিয়ো আপন-মনে—
মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥

বাংলিশ/Banglish

Chahiya dekho roser srote ronger khelakhani. Cheyo na cheyo na tare nikote nite tani. Rakhite chaho, bandhite chaho jare, Andhare taha milay milay bare bare-- Bajilo jaha praner bina-tare Se to keboli gan keboli bani. Porosh tar nahi re mele, nahi re poriman-- Debsobhay je sudha kore pan. Nodir srote, phuler bone bone, Madhuri-makha hashite ankhikone, Se sudhatuku piyo apon-mone-- Muktorupe niyo tahare jani.

Discussion

Public comments for Chahiya Dekho Roser Srote Ronger Khelakhani are available on the discussion page.

View discussion