চাঁদের হাসির বাঁধ ভেঙেছে Chander Hashir Badh Bhengethe

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥

পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে—
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥

নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।

পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ।
ইন্দ্রপুরীর কোন্‌ রমণী বাসরপ্রদীপ জ্বালো ॥

বাংলিশ/Banglish

Chander hashir badh bhengethe, uchle pore alo. O rojonigondha, tomar gondhosudha dhalo. Pagol haowa bujhte nare dak poreche kothay tare-- Phuler bone jar pashe jay tarei lage bhalo. Nil gogoner lolatkhani chondone aj makha, Baniboner hongsomithun meleche aj pakha. Parijater keshor niye dhoray, shoshi, chorao ki e. Indropurir kon romoni bashorprodip jalo.

Discussion

Public comments for Chander Hashir Badh Bhengethe are available on the discussion page.

View discussion