চন্দ্রাবলী সনে, কুসুম শয়নে,
সুখেতে ছিলেন শ্যাম।
প্রভাতে উঠিয়া, ভয়ে ভীত হৈয়া,
আসিলা রাধার ঠাম।।
গল পীতবাস, করিয়া সাহস,
দাঁড়াইল রাইয়ের আগে।
দেখে ফুলমালা, তাম্বুলের ডালা,
ফ্রিয়াছে রাই রাগে।।
নাগরে দেখিয়া, মানিনী না চান,
আছেন আপন কোপে।
ভয়ে যে ভূরুর, ভঙ্গিম দেখিয়া
নাগর তরাসে কাঁপে।।
রোষেতে নাগরী, থাকতে না পারি,
নাগরেরে পাড়ে গালি।
চণ্ডীদাস ভণে, লম্পটের সনে,
কথা কৈলে তবু ভালি।।
Discussion
Public comments for Chandrabali Sone Kusum Shoyone are available on the discussion page.
View discussion