চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী শ্যাম চান্দের উদ্দেশে যায়।
কও গো চন্দ্রা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়।।
সোনা না হয় রূপা না হয় অঞ্চলে বান্ধিয়া রাখতাম।
পরান বন্ধু চুরি করি কতদিন সামলাই থাকতাম।
ভাইবে রাধারমণ বলে ইহা চন্দ্ৰার উচিত নয়।
ডিগ্রি জারীর আসামীরে ধরিয়া নিব রাই কোথায়।।
Discussion
Public comments for Chandrar Kunje Brindaduti Shyam Chander Uddeshe Jay are available on the discussion page.
View discussion