Back to Library
Melancholic

অন্তরায় কি রোগ হইয়াছে Antoray Ki Rog Hoiyache

Rashid Uddin

Antoray Ki Rog Hoiyache lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
Lyrics

অন্তরায় কি রোগ হইয়াছে ॥
যে অবধি, হইয়াছে ব্যাধি
কইনা দুঃখ লোকের কাছে ॥

যেদিন হইতে পারননাথে
প্রণয়সূতে বাঁধিয়াছে
না দেখিলে তারে দুইটি আঁখি ঝরে
না জানি কপালে আরও কি আছে ॥

হৃদয়মন্দিরে কেমন চোরে
কৌশল করে সিঁদ কেটেছে।
শুইলে বাসরে… নিদ্রা নাহি ধরে
কেমন জনে আমারে জাগাইয়া দিছে।

অভাগিনীর মন সদা উচাটন
না জানি কেমন জন ঘরেরি পাছে ॥
(আমার) ছল-ছল আঁখি বাহির হইয়া দেখি
ননদী বিবাদী কপাট লাগাইছে

প্রেমেরি যন্ত্রণা পরানে সহে না
কঠোর যাতনায় প্রাণ কি বাঁচে ।
রশিদ উদ্দিন বলে মরণের কালে
প্রাণনাথ আমার থাকিও কাছে ॥

Read in Banglish
Antoray ki rog hoiyache Je obodhi, hoiyache byadhi Koina dukkho loker kache. Jedin hoite paronnathe Pronoyshute bandhiyache Na dekhile tare duiti ankhi jhore Na jani kopale aro ki ache. Hridoymondire kemon chore Koushol kore shind keteche. Shuile bashore… nidra nahi dhore Kemon jone amare jagaiya diche. Obhaghinir mon soda uchaton Na jani kemon jon ghoreri pache. (Amar) chol-chol ankhi bahir hoiya dekhi Nonodi bibadi kopat lagaiche Premeri jontrona porane shohe na Kothor jatonay pran ki banche. Roshid Uddin bole moroner kale Pranonath amar thakio kache.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hobe Mon Tor Ki Upay

হবে মন তোর কী উপায়

Rashid Uddin

"হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায় কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী বিনে নাই উপায় ॥ কিশোরী তোর কমরের ঘুঙ্গুর, তোমারি চরণের নূপুর, গলাতে কণ্টকের মালা মস্তকে ময়ূর তোমার।"

Devotional

Mohabbote Banailo Allah Kader

মহব্বতে বানাইল, আল্লাহ কাদের

Rashid Uddin

"মহব্বতে বানাইল, আল্লাহ কাদের গনিরে ঐ মানব দেহখানি। দইজনে করিয়া খেলা, বানাইল মাটির পুতলা"

Philosophical

Dehorajyer Obhyontore Virat Ekti Bol Khela

দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা

Rashid Uddin

"দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা লাথা-লাথি গুতাগুতি হইতেছে সারা বেলা ॥ ইচ্ছা জ্ঞান দুইটি পিয়ার, মাঠেতে উড়াইয়া ধুলা।"

Philosophical

Joar Bhatar Khobor Jene Jaluay Phalaiche Jal

জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল

Rashid Uddin

"জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল। অতি তরঙ্গের নদী বয় না চিরকাল ॥"

Devotional

Khujle Na Keno Tare

খুঁজলে না কেন তারে

Rashid Uddin

"খুঁজলে না কেন তারে। খুঁজবি বলে দিন ফুরাইলে খুঁজলে দেখা দিতো তোরে ॥ হাওয়াতে লাগাইয়া ভুরি উড়াইয়াছে রঙ্গিন ঘুড়ি। বসিয়া মথুরাপুরি টানাটানি করে।"

Philosophical

Are O Lal Shimuler Phul

আরে ও লাল শিমুলের ফুল

Rashid Uddin

"আরে ও লাল শিমুলের ফুল। গন্ধবিহীন মধুশুন্য, ভিতরে নাই মূল ॥"

Discussion

Public comments for Antoray Ki Rog Hoiyache are available on the discussion page.

View discussion