Back to Library
Romantic

ছাড়ো ছাড়ো আঁচল বঁধু Charo Charo Anchol Bodhu

Kazi Nazrul Islam

Charo Charo Anchol Bodhu lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু,
যেতে দাও।
বনমালী, এমনি করে মন ভোলাও॥

একা পথে দুপুরবেলা
নিরদয়, এ কী খেলা।
তুমি এমনি করে মায়াজাল বিছাও।

পথে দিয়ে বাধা
এ কী প্রেম সাধা,
আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও॥

নিখিল নর-নারী
তোমার প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যামরাও॥

Read in Banglish
Charo charo anchol, bodhu, jete dao. Bonomali, emni kore mon bholao. Eka pothe dupurbela nirodoy, e ki khela. Tumi emni kore mayajal bichao. Pothe diye badha e ki prem sadha, ami nohi to Radha, bodhu, phire jao. Nikhil nor-nari tomar prem-bhikhari lila bujhite nari tobo Shyamrao.

Related songs

More songs you may enjoy.

Romantic

Diyo Phuldal Bichhaye

দিয়ো ফুলদল বিছায়ে

Kazi Nazrul Islam

"দিয়ো ফুলদল বিছায়ে পথে বঁধুর আমার। পায়ে পায়ে দলি ঝরা সে ফুলদল আজি তার অভিসার॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Discussion

Public comments for Charo Charo Anchol Bodhu are available on the discussion page.

View discussion