Back to Library
Devotional

তোমারে কী দিয়া পূজি ভগবান Tomare Ki Diya Puji Bhagaban

Kazi Nazrul Islam

Tomare Ki Diya Puji Bhagaban lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমারে কী দিয়া পূজি ভগবান।
আমার বলে কিছু নাহি হরি
সকলই তোমারই যে দান॥

মন্দিরে তুমি, মুরতিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবান পূজা
করিতে – তুমি যদি ভাব অপমান॥

কেমন তব রূপ দেখিনি হরি,
আপন মন দিয়ে তোমারে গড়ি,
হাস না কাঁদ তুমি সে রূপ হেরি,
বুঝিতে পারি না – তাই কাঁদে প্রাণ॥

কোটি রবি শশী আরতি করে যার
মৃৎ-প্রদীপ জ্বালি আমি দেউলে তার,
বন-ডালায় পূজা-কুসুমসম্ভার
যোগী মুনি করে যুগ যুগ ধ্যান।

কোথায় শ্রীমুখ তব কোথায় শ্রীচরণ,
চন্দন দিব কোনখান॥

Read in Banglish
Tomare ki diya puji bhagaban. Amar bole kichhu nahi hori Sokoli tomari je dan. Mondire tumi, muritite tumi Pujar phule tumi, stobo-geete tumi, Bhagaban diye bhagaban puja Korite – tumi jodi bhabo opoman. Kemon tobo rup dekhini hori, Apon mon diye tomare gori, Has na kad tumi se rup heri, Bujhite pari na – tai kande pran. Koti robi shoshi aroti kore jar Mrit-prodip jwali ami deule tar, Bon-dalay puja-kusumosombhar Jogi muni kore jugo jugo dhyan. Kothay shrimukh tobo kothay shrichoron, Chondon dibo kon-khan.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Phire Ay Bhai Gothe Kanai

ফিরে আয় ভাই গোঠে কানাই

Kazi Nazrul Islam

"ফিরে আয় ভাই গোঠে কানাই আর কত কাল রবি মথুরায়। তোর শ্যামলী ধবলী কাঁদে তৃণ ফেলি, বারেবারে পথে ফেরে চায়॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Discussion

Public comments for Tomare Ki Diya Puji Bhagaban are available on the discussion page.

View discussion