চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি—
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি।
কভু চেয়ে থাকি যমুনার জলে
কভু চেয়ে থাকি কদমের তলে
চেয়ে থাকা বুঝি সার হল মোর
তবু চেয়ে চেয়ে থাকি।
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি।
Discussion
Public comments for Cheye Thaki Cheye Thaki are available on the discussion page.
View discussion