Back to Library
Nostalgic

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন Chhutlo Chhutite Durpallar Train

Kabir Suman

Chhutlo Chhutite Durpallar Train lyrics by Kabir Suman (1996). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Release

1996

গীতিকার
কবীর সুমন
কণ্ঠশিল্পী
কবীর সুমন
ধরণ
আধুনিক
Lyrics

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন
ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন
আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি
মাঝখানে কিছু ছুটি কাটাবার দিন

ছুটির ঘুড়িটা ছুটির আকাশে ওড়ে
ঘুড়িতে ঘুড়িতে ছুটির লড়াই লাগে
ছুটির মাঞ্জা পাঞ্জা লড়তে এলো
দেখি কার ঘুড়ি ছুটি পেয়ে যায় আগে৷

ছুটির পাখীটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দী পালাতে পারে না তাই
দানাপানি তুমি যতই দাওনা তাকে
পাখীর কিন্তু ছুটির আকাশ চাই৷

ভোরের মাটিতে শিউলিফুলের ছুটি
মেটে রং ডাকে সবুজকে আয় আয়
রংগুলো হয় একাকার ছুটি পেলে
ঘাসে সবুজ রোদ্দুরে মিশে যায়

রোদ্দুরে ছুটি পেয়ে গেল প্রজাপতি –
যেখানে ইচ্ছে, যতবার খুশি ঘোরে
ডানায় দানায় খুশির দিগ্বিজয় দিগ্বিজয়
রঙে আর রঙে ছুটির নিশান ওড়ে৷

ছুটির পাখীটা …

বছর খানেক চাকরি বাকরি করে
কামালেন জেঠু নিয়েছেন অবসর
দূরদর্শনে দেখছেন ছুটি ছুটি
পেয়েছেন ছুটি অনেক বছর পর

মনে পড়ে তাঁর আরেক জনের কথা
ধিতাং ধিতাং বোলের ছন্দে সুরে
ছরিয়ে দিলেন গানের অজস্রতা
কাটা ছিল তাঁর টিকিট অনেক দূরে

ছুটির পাখীটা …

Read in Banglish
Chhutlo chhutite durpallar train Chhutte chhutte eshe gelo Ashwin Age ar pore chhotachhuti chhotachhuti Majhkhane kichhu chhuti katabar din Chhutir ghurita chhutir akashe ore Ghurite ghurite chhutir lorai lage Chhutir maanja paanja lorte elo Dekhi kar ghuri chhuti peye jay age. Chhutir pakhita chhotphot kore roj Khanchay bondi palate pare na tai Danapani tumi jotoi daona take Pakhir kintu chhutir akash chai. Vorer matite shiuliphuler chhuti Mete rong dake sobujke ay ay Ronggulo hoy ekakar chhuti pele Ghase sobuj roddure mishe jay Roddure chhuti peye gelo projapoti – Jekhane icchhe, jotobar khushi ghore Danay danay khushir digbijoy digbijoy Ronge ar ronge chhutir nishan ore. Chhutir pakhita … Bochhor khanek chakri bakri kore Kamalen jethu niyechhen oboshor Durdarshone dekhchhen chhuti chhuti Peyechhen chhuti onek bochhor por Mone pore tnar arek joner kotha Dhitang dhitang boler chhonde sure Chhoriye dilen ganer ojosrota Kata chhilo tnar ticket onek dure Chhutir pakhita …

Related songs

More songs you may enjoy.

Playful

Hojmi Khele Hojom Hobe

হজমি খেলে হজম হবে

Kabir Suman

"হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায় খেতে ভীষণ ভাল্লাগে তাই পেটুক খালি হজমি চায় ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে মন চলে যায় বিকেলবেলা ফুচওয়ালার সন্ধানে"

Melancholic

Sararat Jweleche Nibir

সারারাত জ্বলেছে নিবিড়

Kabir Suman

"সারারাত জ্বলেছে নিবিড় ধুসর নীলাভ এক তারা তারই কিছু রঙ নাও তুমি তারই কিছু রঙ নাও তুমি"

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Reflective

Shono Thik Shurur Age

শোনো ঠিক শুরুর আগে

Kabir Suman

"শোনো ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি যদিও অনেক বলার তবুও খানেক কমিয়ে বলি চারিদিকে চলছে যা তা— চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে এসব"

Socially Conscious

Sir Ami Parbo (Interview)

স্যার আমি পারব (ইন্টারভিউ)

Kabir Suman

"স্যার আমি পারব স্যার আমি টাইয়ের নট্ বাঁধতে পারি না কিন্তু কোন বাস ছিদাম মুদি লেনে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি"

Satirical

Sita Our Gita

সীতা ওউর গীতা

Kabir Suman

"সীতা একা বসেছিলেন অশোক কাননে আমি গেলাম হনু সেজে তোমরা জাননে আমার বুকে ছবি লেজে ভর্তি কেরোসিন সীতা গেলেন মূর্ছা দেখে অগ্নিকাণ্ড সিন"

Discussion

Public comments for Chhutlo Chhutite Durpallar Train are available on the discussion page.

View discussion