Back to Library
Melancholic

চিনিলে না আমারে কি Chinile Na Amare Ki

Rabindranath Tagore

Chinile Na Amare Ki lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

চিনিলে না আমারে কি।
দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে, ফিরে গেলে কারেও না দেখি॥

দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে–
মোর ভাগ্যতরী এটুকু বাধায় গেল ঠেকি॥

ঝড়ের রাতে ছিনু প্রহর গণি।
হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি তব রথের ধ্বনি।

গুরুগুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছিনু চাপি,
আকাশে বিদ্যুতবহ্নি অভিশাপ গেল লেখি॥

Read in Banglish
Chinile na amare ki. Diphara kone ami chhinu onnyomone, phire gele kareo na dekhi. Dware ese gele bhule poroshone dwar jeto khule– Mor bhagyotori etuku badhay gelo theki. Jhorer rate chhinu prohor goni. Hay, shuni nai, shuni nai rother dhoni tobo rother dhoni. Guruguru gorojone knapi bokkho dhoriyachhinu chapi, Akashe bidyutbonhi obhishap gelo lekhi.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Melancholic

Pran Chay Chokkhu Na Chay

প্রাণ চায় চক্ষু না চায়

Rabindranath Tagore

"প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥"

Melancholic

Swapaney Donhey Chhinu Ki Mohe Jagar Bela Holo

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

Rabindranath Tagore

"স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল-- যাবার আগে শেষ কথাটি বোলো ॥"

Romantic

Anek Katha Jao Je Bole

অনেক কথা যাও যে ব’লে

Rabindranath Tagore

"অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি । তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।। যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,"

Melancholic

He Khoniker Otithi

হে ক্ষণিকের অতিথি

Rabindranath Tagore

"হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা শেফালির পথ চাহিয়া ॥"

Discussion

Public comments for Chinile Na Amare Ki are available on the discussion page.

View discussion