চোখ খুলো চোখ খুলো মনা রে
খুলো তোমার দিলের চোখ খুলো রে
দিলের চোখ খুলিয়া দেখ দয়াল মওলাজি রে।।
দেখ দেখ খুলে চক্ষু বন্ধের রুপের বাহার
বলিতে পারবেনা কেমন দেখতে চমৎকার রে।।
মনুষ্যের চোখ খুলে কী আর মওলার দেখা মিলে
প্রেমিকের চোখ যদি নাহি দাও তুমি খুলে রে।।
ঝলমল ঝলমল করে কেবল তাহার ও রুপখান
দেখে তাহার রুপখানি প্রাণ করে আনচান রে।।
নাঈমে দেখিলো যবে তাহার রুপের ছিরি
আল্লাহু আল্লাহু বলে উঠে চিৎকার মারি রে।।
Discussion
Public comments for Chokh Khulo Chokh Khulo Mona Re are available on the discussion page.
View discussion