ও মন একবার তুমি
ভাবিয়া দেখছনি রে
আসার বেলায় আইসছ একা
যাইবে একা চলে রে।।
রঙ্গ রঙ্গের দিন দুনিয়ার
থাকবে না রে রঙ্গ
সু-সময়ে না হইলে হুশ
হইবে সবই ভঙ্গ
বিফল হবে সেই কর্ম
না ভজলে গুরু রে।।
ভাবলে না রে পাষাণ মন
সময়ের কালে
ধনজন প্রিয় কিছু যাবে না রে
সঙ্গে নিতে চাইলে
না বুঝিয়া দুনিয়াদারি
ডুবলে কামিনী কাঞ্চনে রে।।
দূরকে ভাবিলে কাছের
কাছকে ভাবিলে দূর
ভঙ্গ হবে রঙ্গের খেলা ভববাসে
যাবে না সূদুর
গুরু না ভজিলে মন
না হলে আপন চেনা রে।।
পাষাণ মন আসিলে তুমি
এ মানব কূলে
ষড়রিপুর ফাঁদে সদা
পড়িয়া রইলে
সু সময়ে না বুঝিলে
নাঈম কয় যাইবে অতলে রে।।
Discussion
Public comments for O Mon Ekbar Tumi Bhabiya Dekhchhoni Re are available on the discussion page.
View discussion