Back to Library
Philosophical

সব লাল পাথরই তো চুনি হতে পারে না Sob Lal Pathori To Chuni Hote Pare Na

Lata Mangeshkar

Sob Lal Pathori To Chuni Hote Pare Na lyrics by Lata Mangeshkar (1981). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Pratisodh
Release

1981

কণ্ঠশিল্পী
লতা মঙ্গেশকর
ধরণ
আধুনিক
Lyrics

সব লাল পাথরই তো চুনি হতে পারে না,
সব প্রেম মিলনের মালা পেতে পারে না।
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দুটি পায়,
সমাধীর বেদী তার ভরে যায় একজন
সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হায় ।।

কেউ বা হাসে সারাটি জীবন
অশ্রু ঝরায় কারও বা নয়ন,
কেউ বা দু হাতে কেবলই নিতে চায়
কেউ কিছু নিতে নয়, শুধু যে দিতে চায় ।
সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায়
সুখী কেউ হয় কেউ দুখী শুধু রয়ে যায় ।।

কারও বা আশা হয়গো পূরণ
হয়না সফল কারও বা স্বপন,
ভিখারী মাটিতে ফেলে যে রতন
পারে না দিতে তা কখনও মহাজন ।
প্রদীপের শিখা কারো ঘর আলো করে যায়
কারো ঘর প্রদীপের শিখাতেই পুড়ে যায় ।।

Read in Banglish
Sob lal pathori to chuni hote pare na, sob prem miloner mala pete pare na. Pashapashi duti phul phote je bagichay ekjon thhai pay debotar duti pay, somadhir bedi tar bhore jay ekjon sob phul debaloye pare na to jete hay. Keu ba hase sarati jibon oshru jhoray karo ba noyon, keu ba du hate keboli nite chay keu kichhu nite noy, shudhu je dite chay. Sukhi to sokolei hote chay duniyay sukhi keu hoy keu dukhi shudhu roye jay. Karo ba asha hoygo puron hoyna sopol karo ba swopon, bhikhari matite phele je roton pare na dite ta kokhono mohajon. Prodiiper shikha karo ghor alo kore jay karo ghor prodiiper shikhatei pure jay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jare Jare Ure Jare Pakhi

যারে যারে উড়ে যারে পাখী

Lata Mangeshkar

"যারে যারে উড়ে যারে পাখী ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।"

Melancholic

O Banshi Keno Gaay

ও বাঁশি কেন গায়

Lata Mangeshkar

"ও বাঁশি কেন গায় আমারে কাঁদায় কে গেছে হারায়ে স্মরণের বেদনায় কেন মনে এনে দেয়।"

Melancholic

Akash Prodeep Jwole

আকাশ প্রদীপ জ্বলে

Lata Mangeshkar

"আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় ছেয়ে।।"

Melancholic

Prem Ekbari Eshechhilo Nirobe

প্রেম একবারই এসেছিল নীরবে

Lata Mangeshkar

"প্রেম একবারই এসেছিল নীরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে।"

Contemplative

Pa Ma Ga Re Sa

পা মা গা রে সা

Lata Mangeshkar

"পা মা গা রে সা। পা মা গা রে সা তার চোখের জটিল ভাষা, ধা, ধা পা মা গা রে"

Nostalgic

Bhalo Kore Tumi Cheye Dekho

ভাল করে তুমি চেয়ে দ্যাখো

Lata Mangeshkar

"ভাল করে তুমি চেয়ে দ্যাখো দ্যাখো তো চিনতে পারো কি না আমার দু’চোখে চোখ রেখে দ্যাখো বাজে কি বাজে না মনোবীণা ?"

Discussion

Public comments for Sob Lal Pathori To Chuni Hote Pare Na are available on the discussion page.

View discussion