চরণে জানাই রে বন্ধু চরণে জানাই
হিয়ার মাঝে জ্বলছে অনল কি দিয়া নিবাই।
অল্প বয়সে লোকে ঘোষে কলঙ্কিনী রাই
তুমি যদি ভিন্ন বাসো আমি কোথায় যাই।
তোমার কুলে সর্বত্যাগী কুলে দিলাম ছাই
আমি দোষী সর্বনাশী কান্দিয়া গোকুলে বেড়াই।
ভাবিয়া রাধারমণ বলে নাগর কানাই
অভিলাষী দাসী আমি জন্মে জন্মে তোমায় চাই।
Discussion
Public comments for Chorone Janai Re Bondhu are available on the discussion page.
View discussion