দেখিব যে দিনে, আপন নয়নে,
কহিতে তা সনে কথা।
বেশ দূর করিব, কেশ ঘুচাইব,
ভাঙ্গিব আপন মাথা।।
সই! কেমনে ধরিব হিয়া।
এত সাধের বন্ধুয়া আমার,
দেখিলে না চায় ফিরিয়া।।
সে হেন কালিয়া, যা বিনেক হিয়া,
এমতি করিলে কে।
হৃদি সীদতি,আমার যে মতি,
তেমতি পুড়ুক সে।।
কহে চণ্ডীদাস, কেন কর ত্রাশ,
সে ধন তোমারি বটে।
তার মুখে ছাই, দিয়া সে কানাই,
আসিবে তোমা নিকটে।
Discussion
Public comments for Dekhibo Je Dine Apon Noyone Kohite Ta Sone Kotha are available on the discussion page.
View discussion