ধর গো ধর গৌরাঙ্গ চাঁদেরে।
গৌর যেন পড়ে না ভূমে
বিভোর হয়ে ভূমের উপরে।
ভাবে গৌর হয়ে মত্ত
বাহু তুলে করে নৃত্য
কোথা হস্ত, কোথা পদ
ঠাওর নাই রে উহার অন্তরে।
মুখে বলে হরি হরি
নয়নে বহিছে বারি
ঢল ঢল তনু-তরী
বুঝি পড়া মাত্র যায় মরে৷
কার ভাবে শচী-সূতা
হানছে বেহান গলে কেঁতা
লালন বলে, ব্রজের কথা
বুঝি পড়েছে মনের দ্বারে।।
Discussion
Public comments for Dhor Go Dhor Gourango Chandere are available on the discussion page.
View discussion