দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে
সারাদিন কর হাতের কাম
সন্ধ্যা হইলে লইও শ্ৰী গুরুর নাম
নামটি লইও রে পরম যতনে রে।
লাভ করিতে বাণিজ্যে আইলাম
লাভ না কইরে তরী রাইখেছিলাম
তরী মাইল রে লিলুয়া বাতাসে রে।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
জনম গেল কামিনী রাইয়ের কুলেরে।
Discussion
Public comments for Din To Gelo Re Mana Bhai are available on the discussion page.
View discussion