অপার অসীম আল্লাহ
দিল্ কহে মন কহে
আপনি আল্লাহ স্মরণে
নাচন দেখি লহে।।
আমার তরে জাহের বাতেন
রুপ সকলি দহে
আল্লাহ রুপে নাচতে আমার
মন যে সদা চাহে।।
আল্লাহর ও মায়াতে মন
সর্বদা গান গাহে
আল্লাহর বদন দেখিতে আর
পরাণে না সহে।।
নাচন উঠে নাচে নাঈম
মন রহে না গৃহে
আল্লাহ নামের ফল খাইয়াছি
আপনারি স্পৃহে।।
Discussion
Public comments for Apar Ashim Allah are available on the discussion page.
View discussion