দয়া করে দেখা দিয়ে শান্ত করো আমারে
প্রাণের মুর্শিদ গো
কোন পথে পাইমু আমি দেখিতে তোমারে।।
আমি বিনাশ্রয়ী প্রাণের মুর্শিদ
আশ্রয় করো দান
ছয় রিপুরা ফাঁদে ফেলে
দেয় যে আমায় টান
রাখছি আশা করে।।
ভাগ্যবান হবো আমি
পাইলে তোমার দেখা
তুমি দয়ার উদয় সাগর
আদর্শের টেকা
মহৎ তুমি মহাঅসীম
ডেকে বলি কাতরে।।
তোমার চরণতলে মুর্শিদ
বেঁধে আছি বাসা
নাঈম কহে রিক্ত মনে
তুমি আমার ভরসা
তিলেক দয়া হলে
দেখা দিও এই নৈরাশেরে।।
Discussion
Public comments for Doya Kore Dekha Diye Shanto Koro Amare are available on the discussion page.
View discussion