Back to Library
Satirical

দুচোখ বুজে যাও কিছু চেয়ে দেখোনা Duchokh Buje Jao

Kabir Suman

Duchokh Buje Jao lyrics by Kabir Suman (1994). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Gaanola
Release

1994

গীতিকার
কবির সুমন
কণ্ঠশিল্পী
কবির সুমন
ধরণ
আধুনিক
Lyrics

দুচোখ বুজে যাও কিছু চেয়ে দেখোনা৷
দুকান বুজে যাও কিছু শুনে দেখোনা৷
কত কী করছে লোকে, কত কী বলছে লোকে –
যাও ভুলে যাও কিছু মনে রেখোনা৷

মনে রাখা বিপদ বড় – কথায় কথায় মনে পড়ে৷
সেদিন ঐ ওপাড়াতে কে যেন গেছে মরে৷
কিভাবে মরে গেছে চেয়ে যদি দেখেই থাক
অথবা পথের ধারে আচমকা শুনেই থাক –

সে ছিল তোমার আমার মতই একটা দিব্যি মানুষ
ছিল তার ছেলেমেয়ে, বিছানায় মেয়েমানুষ৷
ছিল তার একটা মাথা, দুটো হাত আর দুখানি পা
ময়লা জামাকাপড় কেচে দিত পাড়ার ধোপা৷

খিদে পেলে খিদে পেত তোমার আমার মতই তারও
মিল ছিল আরো অনেক – গোঁজামিলও বলতে পারো৷
এরই মাঝে একটা অমিল – ভীষণ রকম অমিল ছিল৷
মাস দুই আগে হঠাত্ লোকটার চাকরি গেল৷

ফলে কি হল জান?
না জেন না, না জেন না,
জানলে লোকে বলবে কি?
‘লোকে খাচ্ছে না’ ভাবলে গরম ভাতে ঘি
কি করে চটকাবে আর –
কে খাবে তোমার খাবার!
না জেননা জানলে লোকে বলবে কি?

Read in Banglish
Duchokh buje jao kichu cheye dekhona. Dukan buje jao kichu sune dekhona. Koto ki korche loke, koto ki bolche loke – Jao bhule jao kichu mone rekhona. Mone rakha bipod boro – kothay kothay mone pore. Sedin oi opaarate ke jeno geche more. Kibhabe more geche cheye jodi dekhei thako Othoba pother dhare achomka sunei thako – Se chilo tomar amar motoi ekta dibyi manush chilo tar chelemeye, bichanay meyemanush. Chilo tar ekta matha, duto hat ar dukhani pa moyla jamakapor keche dito parar dhopa. Khide pele khide peto tomar amar motoi taro mil chilo aro onek – gojamilo bolte paro. Eri majhe ekta omil – bhishon rokom omil chilo. Mas dui age hothat loktar chakri gelo. Fole ki holo jano? Na jeno na, na jeno na, Janle loke bolbe ki? 'Loke khacche na' bhable gorom bhate ghi ki kore chotkabe ar – Ke khabe tomar khabar! Na jenona janle loke bolbe ki?

Related songs

More songs you may enjoy.

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Reflective

Shono Thik Shurur Age

শোনো ঠিক শুরুর আগে

Kabir Suman

"শোনো ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি যদিও অনেক বলার তবুও খানেক কমিয়ে বলি চারিদিকে চলছে যা তা— চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে এসব"

Socially Conscious

Sir Ami Parbo (Interview)

স্যার আমি পারব (ইন্টারভিউ)

Kabir Suman

"স্যার আমি পারব স্যার আমি টাইয়ের নট্ বাঁধতে পারি না কিন্তু কোন বাস ছিদাম মুদি লেনে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি"

Melancholic

Bose Achhi Station-e

বসে আছি স্টেশনে

Kabir Suman

"বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেনসের শিশিটা হাতে, বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌডোচ্ছে। বাড়ী ছেড়েছি ডিসেমবর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে, ফিরতে হলে আড়াইশো টাকা, দিতে হবে মাসের শেষে।"

Realistic

Dosh Foot Bye Dosh Foot

দশ ফুট বাই দশ ফুট

Kabir Suman

"তক্তোপোষ বা মেঝেতে বিছানা, দড়িতে লুঙ্গি শাড়ি তিনখানা, তারি এক পাশে পড়ে আধখানা, বেওয়ারিশ বাসি বিস্কুট।"

Revolutionary

Ek Dhoroner Bidroho Holo Kobita

এক ধরণের বিদ্রোহ হল কবিতা

Kabir Suman

"এক ধরণের বিদ্রোহ হল কবিতা এক ধরনের বিদ্রোহ হল গান পৃথিবীর যত ফয়দা লোটার যন্ত্র করে দিতে চাই ভেঙেচুরে খান খান"

Discussion

Public comments for Duchokh Buje Jao are available on the discussion page.

View discussion