সজনি আমি পাই না ধৈর্য ধরিতে–
শ্যাম পিরিতে করিয়াছে উদাসিনী।
হয়রে বন —পোড়া হরিণীর মতন
জ্বালায়ে জ্বলিয়া মরি।।
সখী, তোরা কইরে গো মন্ত্রণা
শ্যাম-বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না, সহে না।
সাধ কইরে মনপ্ৰাণ সঁপিলাম–
হইয়াছিলাম কলঙ্কিনী।
ভাইবে রাধারমণ বলে,
প্ৰেম কথাটি রইল গোপনে জগতে
ওয়রে, মরণ জীওন সমান–
কৃষ্ণ প্রেমের কাঙালিনী।
Discussion
Public comments for Sojoni Ami Pai Na Dhoirjyo Dhorite are available on the discussion page.
View discussion