মনাগুনে দগ্ধ হইয়া আমি মারি রে সুবল সখা,
ব্ৰজেশ্বরী রাধা। ধুয়া।।
সুবলরে আমি মইলে ঐ করিও রাখিও রে তামালে,
জলের ছলে আসবা পেয়ারী আমাকে দেখিতে।
আমি মইলে ঐ করিও না পুড়াইও না ভাসাইও জলে
আমারে লটকাইয়া থইও তামালের ডালে।
ভাই বলি তোমারে রে সুবল দাদা বলি tore,
ব্ৰজেশ্বরী রাই কিশোরী আনিয়া দেও আমারে।
হাত দিয়া দেখরে সুবল আমার শরীরে
দাহ দাহ করি জ্বলছে অনল ঐ দোহার মাঝারে।
ভাবিয়া রাধারমণ বলে আমার না পুরিল আশা,
বিধিয়ে যদি দয়া করে পুরব মনের আশা।
Discussion
Public comments for Monagune Dogdho Hoiya are available on the discussion page.
View discussion