সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি।
মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
আমায় লোভাইয়া লোভাইয়া নিল প্ৰাণি গো
পিরিতি করিলাম ভাল, উধান মাধান সন্ধ্যাকাল
আমি হেইচ্চা দিলাম নিশ্চয় গঙ্গাজল।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমি পিরিত কইরে হইলাম জিতে মরা।
Discussion
Public comments for Sajoni Go Nuton Prem Baraiya Nilo Prani are available on the discussion page.
View discussion