Back to Library
Melancholic

দু’টো মানুষ Duto Manush

Anjan Dutt

Duto Manush lyrics by Anjan Dutt (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

1995

গীতিকার
অঞ্জন দত্ত
কণ্ঠশিল্পী
অঞ্জন দত্ত
ধরণ
আধুনিক
Lyrics

দু’টো মানুষ
একসাথে কত পথ চলা
হাতে হাত রেখে কথা বলা
কেন সব করে অবহেলা
কেন শেষমেষে এসে বিদায়

ফুলদানি
আছড়ে ভেঙ্গে চুড়মার
ফুল জল সব একাকার
নেমে আসে অন্ধকার
জানলার বাইরে নেমে আসে রাত

দু’টো বালিশ
কত স্বপ্ন ভালোবাসা বোঝাই
দেখে যায় এই কুৎসিত লড়াই
আশা আকাঙ্ক্ষা সব পুড়ে ছাই
কেউ মুখ ফুটে কিছু বলে না

টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে
ভাঙ্গাচোড়া মন দুটো গুমড়ে গুমড়ে মরে
দুজনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছুই বলে না
ভগবান তাই নেমে আসে না

আসে সকাল
চোখ মুছে চিঠি লেখা
সুটকেস হাতে ট্যাক্সি ডাকা
ফিরে না তাকিয়ে দেখা
ইশ…এইভাবে কেউ চলে যায়
এইভাবে কেউ চলে যায়

Read in Banglish
Du’to manush ekshathe koto poth chola hate hat rekhe kotha bola keno sob kore obohela keno sheshmeshe eshe biday Phuldani achre bhenge churmar phul jol sob ekakar neme ashe ondhokar janlar baire neme ashe rat Du’to balish koto shopno bhalobasha bojhai dekhe jay ei kutsit lorai asha akankha sob pure chai keu mukh phute kichu bole na Table lamper adho ondhokare bhangachora mon duto gumre gumre more dujonei bose thake hat dhorbe bole keu mukh phute kichui bole na bhogoban tai neme ashe na Ashe sokal chokh muche chithi lekha suitcase hate taxi daka phire na takiye dekha ish… eibhabe keu chole jay eibhabe keu chole jay

Related songs

More songs you may enjoy.

Observational

Raju Rani Rambo

রাজু রানী র‍্যাম্বো

Anjan Dutt

"তিন রাস্তার মোড়ে তিন বন্ধু ছোটখাট তিনটে জীবন রাজু রানী র‍্যাম্বো আজকে ফুলওলা"

Nostalgic

Tumi Ashbe Bole Tai

তুমি আসবে বলে তাই

Anjan Dutt

"তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায়"

Inspirational

Shesh Bole Kichu Nei

শেষ বলে কিছু নেই

Anjan Dutt

"যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়। যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়,"

Optimistic

Lai La Lai

লাই লা লাই

Anjan Dutt

"রঞ্জনা আজ তার বাড়ি থেকে পালাবে নীলাঞ্জন আজ অফিসে রুখে দাঁড়াবে ছেড়ে দেবে তার সস্তার কেরানির কাজ"

Nostalgic

Mala

মালা

Anjan Dutt

"তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল"

Melancholic

Raasta

রাস্তা

Anjan Dutt

"চলছে আমার রাস্তা,রাস্তা উদ্দেশ্যহীন উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরও একটা দিন আরও অনেক অনেক দূর পরের শহর"

Discussion

Public comments for Duto Manush are available on the discussion page.

View discussion