এ আমায় কোথায় নিয়ে এলে?
যে পাখী আকাশ জুড়ে—
বেড়াত আপনি উড়ে
তারে খাঁচায় দিলে ঠেলে।
এ কেমন ফন্দী করে–
রেখেছ বন্দী করে,
তার দু’চোখের আলো কেড়ে
কি সুখ বলল পেলে?
এখানে জীবন ভরা অন্ধকার,
প্রাণে তার নেই সে গানের ছন্দ আর।
মনে যার আলোর তৃষা—
আঁধারে হারায় দিশা,
কেমন করে দেবে সে তার
গানের প্রদীপ জ্বেলে।
Discussion
Public comments for E Amay Kothay Niye Ele are available on the discussion page.
View discussion