এ দেশে বসতি নৈল যাব কোন্ দেশে।
যার লাগি প্রাণ কাঁদে তারে পাব কিসে?
বল না উপায় সই বল না উপায়।
জনম অবধি দুকঝ রহল হিয়ায়।।
তিতা কৈল দেহ মোর ননদী বচনে।
কত না সহিব জ্বালা ও পাপ পরাণে।।
বিষ খায়া দেহ যাবে রব রবে দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।।
Discussion
Public comments for E Deshe Bosoti Noile Jabo Kon Deshe are available on the discussion page.
View discussion