Back to Library
Devotional

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর Ei Lobhinu Shongo Tobo

Rabindranath Tagore

Ei Lobhinu Shongo Tobo lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর !
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥

আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর॥

এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।

তোমার মাঝে এমনি ক’রে নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর সুন্দর হে সুন্দর॥

Read in Banglish
Ei lobhinu shongo tobo, shundor hey shundor! Punno holo ongo momo, dhonno holo ontor shundor hey shundor. Aloke mor chokkuduti mugdho hoye uthlo phuti, Hrid-gogone pobon holo sourobhete monthor shundor hey shundor. Ei tomari porosh-rage chitto holo ronjito, Ei tomari milon-shudha roilo prane sonchito. Tomar majhe emni kore nobin kori lao je more Ei jonome ghotale mor jonmo-jonmantor shundor hey shundor.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Philosophical

Agnibina Bajao Tumi

অগ্নিবীণা বাজাও তুমি

Rabindranath Tagore

"অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।"

Devotional

Agune Holo Agunmoy

আগুনে হল আগুনময়

Rabindranath Tagore

"আগুনে হল আগুনময় । জয় আগুনের জয় ।। মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ।।"

Devotional

Aji Bijon Ghore Nishithrate

আজি বিজন ঘরে নিশীথরাতে

Rabindranath Tagore

"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"

Devotional

Aji Nirbhoynidrito

আজি নির্ভয়নিদ্রিত

Rabindranath Tagore

"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"

Discussion

Public comments for Ei Lobhinu Shongo Tobo are available on the discussion page.

View discussion