Back to Library
Joyful

এই তো ভালো লেগেছিল আলোর নাচন Ei To Bhalo Legechhilo Alor Nachon

Rabindranath Tagore

Ei To Bhalo Legechhilo Alor Nachon lyrics by Rabindranath Tagore (1916). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,
ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়—
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়॥

আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে—
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে॥

দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়—
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দূরের ক্ষুধা—
এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ॥

লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই—
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি— মিথ্যে আমায় ডাকাডাকি—
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো—
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ॥

Read in Banglish
Ei to bhalo legechhilo alor nachon patay patay. Shaler bone khyapa hawa, ei to amar monke matay. Ranga matir rasta beye hater pothik chole dheye, Chhoto meye dhulay bose khelar dali ekla sajay-- Samne cheye ei ja dekhi chokhe amar bina bajay. Amar e je basher bashi, mather sure amar sadhon. Amar monke bedheche re ei dhoronir matir badhon. Nil akasher alor dhara pan koreche notun jara Sei cheleder chokher chawa niyechi mor du chokh pure-- Amar binay sur bedhechi oder kochi golar sure. Dure jabar kheyal hole sobai more ghire thamay-- Gayer akash sojne phuler hatchanite dake amay. Phuray ni, bhai, kacher sudha, nai je re tai durer khudha-- Ei-je e-sob chotokhato pai ni eder kulkinara. Tuchho diner ganer pala aajo amar hoy ni sara. Laglo bhalo, mon bholalo, ei kothatai geye berai-- Dine rate somoy kotha, kajer kotha tai to erai. Mojeche mon, mojl ankhi-- mithye amay dakadaki-- Oder ache onek asha, ora koruk onek joro-- Ami kebol geye berai, chai ne hote aro boro.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Reflective

Adhar Kurir Badhon Tute

আঁধার কুঁড়ির বাঁধন টুটে

Rabindranath Tagore

"আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।। তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে ।"

Serene

Adhar Shakha Ujol Kori

আঁধার শাখা উজল করি

Rabindranath Tagore

"আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।"

Discussion

Public comments for Ei To Bhalo Legechhilo Alor Nachon are available on the discussion page.

View discussion