কত কত একা একা
অলি গলি একা বেঁকা
ছোট ছোট কতো একা মন
ঘর সংসার নিয়ে একা একা বেঁচে থাকা
রোজ রোজ সারাটা জীবন
একা একা রাস্তায় বাস স্টপে বাজারে
নিয়মিত একা হাঁটা সকালে
সারা মুখে কতো রেখা
নিয়ে একা বেঁচে থাকা
চায়ের দোকানে রোজ বিকেলে
একা একা কাছে আশা
একা একা ভালোবাসা
একা একা হেটে চলা পার্কে
ও ও উড়ে আশা ছেড়া পাতা,
ছেঁড়া ছেঁড়া কতো কথা
একা লেখা কোন কিছু কাউকে
ও ও ঐ দেখো একা এসে পরে আছে রোদ্দুর
দেয়ালে পাঁচিলে আর উঠোনে
ও ও ঐ দেখো বল হরি, হরি বল
বলে একা কাঁধে করে চলে গেলো শ্মশানে
একা একা মিটিং এ
একা একা মিছিল এ
একা একা অফিস পাড়ায়
চারপাশে কতো কতো
ঠাসা ঠাসি রেশা রেশি
তবু একা ধর্মতলাই
একা একা মন টা কে বার বার সান্ত্বনা
একা কতো চেপে রাখা কান্না
সারারাত পুড়ে যায় আকাশের কতো তারা
মুখ তুলে অনেকেই দেখে না
একা একা গান গেয়ে ট্রেন থেকে নেমে যায়
লাঠি ঠুকে অন্ধ বাউলটা
সেই গান শুনে অনেকেই বসে থাকে
একা একা চলতে থাকে ট্রেনটা
ও ও ঐ দেখো একা এসে পরে আছে রোদ্দুর
দেয়ালে পাঁচিলে আর উঠোনে
ও ও ঐ দেখো বল হরি, হরি বল
বলে একা কাঁধে করে চলে গেলো শ্মশানে
Discussion
Public comments for Koto Koto Eka Eka are available on the discussion page.
View discussion