আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়
একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত
সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি
আমার জানলা দিয়ে আমার পৃথিবী।
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়
can পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী
সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ
একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ
সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা
তুমি তোমার পৃথিবীর নামটা জান কী
তুমি বলবে আমায়
তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা
তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা
হয়তো কেরালার আকাশটা আর একটু বেশি নীল
তবুও সেটাও কী নয় আমার পৃথিবী
আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ
একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার রংটা নীল
আজ পৃথিবীটা বড়ই রঙিন
কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়
কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়
তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময়
কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব করা যায় কী বলো
মনের জানলা আছে……..
মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার
মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার
কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী
তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সে তো নিজেই জানে না
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী
আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিং
গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী…
Discussion
Public comments for Amar Janla are available on the discussion page.
View discussion