Back to Library
Devotional

একে যে সুন্দরী কনক পুতলী Eke Je Sundari Kanaka Putali

Chandidas

Eke Je Sundari Kanaka Putali lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

একে যে সুন্দরী কনক পুতলী,
খঞ্জন লোচন তার।
বদন কমলে,ভ্রমরা বুলয়ে,
তিমিত কেশের ধার।।

সই! নবীন বালিকা সেহ!
দেব উপজিল,দেখিতে না পাইল,
সুমতি না দিল সেহ।।

নজরে নজরে,পরাণে পরাণে,
ধৈরজ উঠাইল যে।
সঙ্গে কেহ নাই,শুনহ ভাই,
কাহারে সুধাবে কে।।

দন্তটি যে,দাড়িম্ব বীজে,
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া জুলুফে,মদন কুলুফে,
মন যে হইল লোভা।।

গলায় মাল,শোভিছে ভাল,
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত চর্ব্বণে,পড়িছে বদনে,
শোভিত পিন্ধন ধার।।

চণ্ডীদাস বলে,গিয়াছিল জলে,
আইল পরাণ ঘরে।
রাজার ঝিয়ারি, সুন্দরী নারী,
তুমি কি করিবে তারে।।

Read in Banglish
Eke je sundari kanaka putali, Khanjana lochana tara. Badana kamale, bhramara bulaye, Timita keshera dhara. Sai! Nabina balika seha! Deba upajila, dekhite na paila, Sumati na dila seha. Najare najare, parane parane, Dhairaja uthaila je. Sange keha nai, shunaha bhai, Kahare sudhabe ke. Dantati je, darimba bije, Ostha bimbaka shobha. Dekhiya julufe, madana kulufe, Mana je haila lobha. Galaya mala, shobhiche bhala, Tambula badane tara. Charbbita charbbane, padiche badane, Shobhita pindhana dhara. Chandidasa bale, giyachila jale, Aila parana ghare. Rajara jhiyari, sundari nari, Tumi ki karibe tare.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyamer Bodoner Chhotar Kiba Chhobi

শ্যামের বদনের ছটার কিবা ছবি

Chandidas

"শ্যামের বদনের ছটার কিবা ছবি। কোটি মদন জনু, জিনিয়া শ্যামের তনু, উদইছে যেন শশী রবি।।"

Devotional

Champak Baroni Boyose Toruni

চম্পক বরণী বয়সে তরুণী

Chandidas

"চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে অমিয়া ধারা। সুচিত্র বেণী,দুলিছে যনি, কপিলা চামর পারা।"

Devotional

Thira Bijuri Badana Gauri

থির বিজুরি বদন গৌরী

Chandidas

"থির বিজুরি, বদন গৌরী, পেখনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে,কবরী বান্ধে, নবমল্লিকার মালে।।"

Devotional

Torit Boroni Horin Noyoni Dekhinu Angira Majhe

তড়িত বরণী হরিণ নয়নী দেখিনু আঙ্গিরা মাঝে

Chandidas

"তড়িত বরণী, হরিণ নয়নী, দেখিনু আঙ্গিরা মাঝে। কিবা বা দিঞা, অমিয়া ছানিয়া, গড়িল কোন বা রাজে।।"

Devotional

Shun Shun Didi Prem Sudha Nidhi

শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

Chandidas

"শুন শুন দিদি, প্রেম সুধা নিধি, কেমন তাহার জল। কেমন তাহার, গভীর গম্ভির, উপরে শেহালা দল।।"

Devotional

Haladhar Bhoye Mala Nahi Pare Dite

হলধর ভয়ে মালা নাহি পারে দিতে

Chandidas

"হলধর ভয়ে মালা নাহি পারে দিতে। ফিরিয়া আইল সুখী করিয়া সঙ্কেতে।। হেন কালে আইল কাক খাদ্য দ্রব্য বলে। সেই হেতু নিল মালা ওষ্ঠে করি তুলে।।"

Discussion

Public comments for Eke Je Sundari Kanaka Putali are available on the discussion page.

View discussion