একলা বসে বাদল-শেষে শুনি কত কী—
‘এবার আমার গেল বেলা’ বলে কেতকী॥
বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে,
তাই তো সে যে উদাস হল— নইলে যেত কি॥
ছিল সে যে একটি ধারে বনের কিনারায়,
উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়।
শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে—
সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি॥
Discussion
Public comments for Ekla Bose Badol Sheshe Shuni Koto Ki are available on the discussion page.
View discussion