এলাহি আলামিন আল্লা বাদশাহ আলমপানা তুমি।
ডোবায়ে ভাসাতে পারো
ভাসায়ে কিনারে দাও কারো
যা কর সে ইহাও তোমারো
তাইতে তোমায় ডাকি আমি৷
নুহু নামে সে এক নবীরে
ভাসালে বিষম পাথারে।
আবার তারে মেহের করে
আপনি লাগালে কিনারে।
জাহের আছে ত্রি-সংসারে
আমায় দয়া কর স্বামী।
নিজাম নামে বাটপার সে তো
পাপেতে ডুবিয়ে রইতো।
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেল চলে
আউলে নাম খাতায় লেখিলে
জানা গেল এর হমি।
নবী না মানিল যারা
মুর্তাহেদ কাফের তারা।
সেই মুর্তাহেদ দায়মাল হবে
বিনা হিসাবে দোজখে যাবে
আবার তারে খালাস দিবে
লালন কয়, মোর কি হয় জানি৷।
Discussion
Public comments for Elahi Alamin Alla Badshah Alampana Tumi are available on the discussion page.
View discussion