Back to Library
Devotional

এসো হৃদি-রাসমন্দিরে এসো Esho Hridi-Rasa Mandire Esho

Kazi Nazrul Islam

Esho Hridi-Rasa Mandire Esho lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

এসো হৃদি-রাসমন্দিরে এসো
হে রাস-বিহারী কালা।
মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে
অশ্রু-যূথীর মালা॥

আমার কাঁদন-যমুনার নদী
ভাঁটি-টানে শুধু বহে নিরবধি,
তারে বাঁশরির তানে বহাও উজানে
ভোলাও বিরহ-জ্বালা॥

আমি ত্যজিয়াছি কবে লাজ মান কুল,
বহি কলঙ্ক এসেছি গোকুল,
আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর
করো মোরে ব্রজ-বালা॥

Read in Banglish
Esho hridi-rasamondire esho He rasa-bihari kala. Momo noyoner pate rakhiyachi genthe Oshru-juthir mala. Amar knadon-jomunar nodi Bhati-tane shudhu bohe nirobodhi, Tare bashorir tane bohao ujane Bholao biroho-jwala. Ami tyajiyachi kobe laj man kul, Bohi kolonko eshechi gokul, Ami bhuliyachi ghor shyam notobor Koro more brojo-bala.

Related songs

More songs you may enjoy.

Devotional

Bajiye Banshi Moner Bone

বাজিয়ে বাঁশি মনের বনে

Kazi Nazrul Islam

"বাজিয়ে বাঁশি মনের বনে এসো কিশোর বংশীধারী। চূড়ায় বেঁধে ময়ূর-পাখা বামে লয়ে রাধাপ্যারি॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Rakho Rakho Ranga Pay He Shyamray

রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়

Kazi Nazrul Islam

"রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়। ভুলে গৃহ-স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া, নব নীরদ শ্যাম আনো মেঘ-মায়া,"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Esho Hridi-Rasa Mandire Esho are available on the discussion page.

View discussion