Back to Library
Devotional

রাখো এ মিনতি ত্রিভুবনপতি Rakho E Minoti Tribhubonpoti

Kazi Nazrul Islam

Rakho E Minoti Tribhubonpoti lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

রাখো এ মিনতি ত্রিভুবনপতি
তব পদে মতি (রাখো)।
আঁখির আগে যেন সদা জাগে
তব ধ্রুব জ্যোতি॥

সংসার-মরু মাঝে তুমি মেঘমায়া,
বিষাদ-শোক-তাপে তুমি তরুছায়া,
সান্ত্বনাদাতা তুমি দুঃখত্রাতা
অগতির গতি।

দোলে কালো নিশার কোলে
আলো-উষসী,
তিমির-তলে তব তিলক জ্বলে
ওই পূর্ণশশী।

ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে,
সহসা ঢলি পড় বনে ফুল-সাজে,
কোমলে কঠোরে হে প্রভু বিরাজে
তব মহিমা শকতি॥

Read in Banglish
Rakho e minoti tribhubonpoti Tobo pode moti (rakho). Ankhir age jeno soda jage Tobo dhrubo jyoti. Sonsar-moru majhe tumi meghmaya, Bishad-shoke-tape tumi toruchaya, Santwonadata tumi dukkhotrata Ogotir goti. Dole kalo nishar kole Alo-ushosi, Timir-tole tobo tilok jwole Oi purnoshoshi. Jhonjhar majhe tobo bishan baje, Sohosa dholi poro bone phul-saje, Komole kothore he probhu biraje Tobo mohima shokoti.

Related songs

More songs you may enjoy.

Devotional

He Vidhata

হে বিধাতা

Kazi Nazrul Islam

"হে বিধাতা! দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে, কাঁদায়ে জননী-প্রায় কোলে কর পুনরায়, শান্তিদাতা।"

Devotional

Rakho Rakho Ranga Pay He Shyamray

রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়

Kazi Nazrul Islam

"রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়। ভুলে গৃহ-স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া, নব নীরদ শ্যাম আনো মেঘ-মায়া,"

Devotional

Dole Niti Nobo Ruper Dheu-Pathar

দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার

Kazi Nazrul Islam

"দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার ঘনশ্যাম তোমারই নয়নে॥ আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার তোমারই নয়নে॥"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Rakho E Minoti Tribhubonpoti are available on the discussion page.

View discussion