গানের ডালি ভরে দে গো উষার কোলে—
আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥
চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে,
কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে ॥
কমলবরণ গগন-মাঝে
কমলচরণ ওই বিরাজে
ওইখানে তোর সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক,
ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥
Discussion
Public comments for Ganer Dali Bhore De Go Ushar Kole are available on the discussion page.
View discussion