গানেরই খাতায় স্বরলিপি লিখে
বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতা
শুধু বেহিসাবে ভরে রবে ।।
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে ।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না ।।
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে হীরে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে ।
গানশুনে ভাল লাগে যারে
এত দেখে চেনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না ।।
Discussion
Public comments for Ganer-i Khatay Swarolipi Likhe are available on the discussion page.
View discussion